আমার ছোট্টো সাজানো বাগানে
যখন ফুটতো নানা রঙের ফুল
তখন সেই রঙীন ফুল দেখে
আমার খুশীর থাকে না কোনো সীমা।
বাড়ীর সকল প্রিয়জনদের
ডেকে দেখাতাম সেই রঙীন ফুলের সমাহার
বেল ফুলের সুবাসে তখন সুবাসিত চারিদিক
দুই নয়ন মেলে দেখতাম আমি
নয়নতারার অপূর্ব রূপ।।
হলুদ গোলাপের ছবি তুলে
সকলকে দূরভাষে পাঠাতাম সুপ্রভাত বার্তা,
কিন্তু আজ সেই অনুভূতিগুলো
হঠাৎ কমে আসছে কেন?
কাকে দায়ী করবো এর জন্য আমি?
কিছু যেন বুঝে উঠতে পারছিনা!!
সময়ের পাখি যেন আমার হাত থেকে
উড়ে যাচ্ছে ক্রমশ।
আমি ধরতে পারছিনা
সংগে এই সুন্দর অনুভূতিগুলো যেন
মিলিয়ে যাচ্ছে কোথাও
আমি আমার সম্মুখে যেন
এক বিশাল প্রশ্ন-চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছি?
যখন ফুটতো নানা রঙের ফুল
তখন সেই রঙীন ফুল দেখে
আমার খুশীর থাকে না কোনো সীমা।
বাড়ীর সকল প্রিয়জনদের
ডেকে দেখাতাম সেই রঙীন ফুলের সমাহার
বেল ফুলের সুবাসে তখন সুবাসিত চারিদিক
দুই নয়ন মেলে দেখতাম আমি
নয়নতারার অপূর্ব রূপ।।
হলুদ গোলাপের ছবি তুলে
সকলকে দূরভাষে পাঠাতাম সুপ্রভাত বার্তা,
কিন্তু আজ সেই অনুভূতিগুলো
হঠাৎ কমে আসছে কেন?
কাকে দায়ী করবো এর জন্য আমি?
কিছু যেন বুঝে উঠতে পারছিনা!!
সময়ের পাখি যেন আমার হাত থেকে
উড়ে যাচ্ছে ক্রমশ।
আমি ধরতে পারছিনা
সংগে এই সুন্দর অনুভূতিগুলো যেন
মিলিয়ে যাচ্ছে কোথাও
আমি আমার সম্মুখে যেন
এক বিশাল প্রশ্ন-চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছি?